• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় আ’ লীগের দুই গ্রæপে সংঘর্ষে আহত- ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২০, ১৩:৩৮ অপরাহ্ণ
বানারীপাড়ায় ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় আ’ লীগের দুই গ্রæপে সংঘর্ষে আহত- ৩

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় ইন্দেরহাওলা গ্রামের ইউপি সদস্য রাজু’র বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামী লীগের দুই গ্রæপে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
রোববার সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে উটপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা ক্লাব মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এসময় দু’পÿের সংঘর্ষে ইন্দেরহাওলা ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি আলী হোসেন বেপারীর ছোট ভাই মো. ইউনুস বেপারীর কপালে জখম ও ইব্রাহিম এবং খলিল বেপারী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আউয়ার বাজারে স্থানীয় গ্রাম ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
এব্যাপারে আহত মো.খলিল বেপারী জানান, সম্প্রতি তাদের একই এলাকার ইউপি সদস্য রাজুর বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি আলী হোসেন বেপারীকে দোষারোপ করে। এনিয়ে ÿিপ্ত হয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইন্দেরহাওলা ক্লাব মসজিদের সামনে ইউপি সদস্য রাজু ও তার চাচা স্বশুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.ফারুক হোসেনসহ ৪/৫ জন ক্যাডার তার বড়ভাই আলী হোসেনকে ধাওয়া করে। এসময় সে স্থানীয় জাহাঙ্গীর হোসেন খান এর ঘরে প্রবেশ করে আশ্রয নেন। পরে খবর পেয়ে তারা তিন ভাই ঘটনাস্থলে এগিয়ে গেলে দু’পÿের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তারা তিন ভাই আহত ও রক্তাক্ত জখম হন। #