স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আলোচনা সভা ও কেক কাটা মধ্যে দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার দুপুরে কোটালীপাড়া পৌর কিচেন মার্কেটে গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক জালাল দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সদস্য সচিব মহাসিন উদ্দিন চাঁদ, যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মুনায়েম, যুব অধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি নেয়ামুল হক নয়ন, ছাত্রঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি রুম্মান হোসেন রিমনসহ গণঅধিকার পরিষদ, ছাত্রঅধিকার পরিষদ ও যুবঅধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে কেক কাটা হয় এবং একে অপরকে খাইয়ে দেন নেতাকর্মীরা। এসময় বক্তারা বলেন, ভয় নয় ভালবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। গণঅধিকার পরিষদ সব সময় মানুষের পাশে থাকবে এবং অধিকার আদায়ে অংশিদার হবে। #