• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিএনপির ব্যানার ছিড়ে আগুনে পোড়ানোর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বিএনপির ব্যানার ছিড়ে আগুনে পোড়ানোর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপির ব্যানার ও ফেস্টুন ছেড়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় সালিশের মাধ্যমে মিমাংশা করছে বিএনপি।

শুক্রবার (২৫ অক্টোবর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিশদের সমানে এ ঘটনা ঘটে।

জানাগেছে, বৃহস্পতিবার রাতে আমতলী ইউনিয়ন পরিষদের সামনে টাঙ্গানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলে আমতলী গ্রামের নুর ইসলামের ছেলে মুনিম ইসলাম (১৭), লিটু খানের ছেলে সিয়াম খান (১৭) ও মনির মিয়ার ছেলে রনি মিয়া (১১)। পরে সেই ব্যানার ফেস্টুন আগুনে পুড়িয়ে দেয়া হয়।

পরে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিড়ে আগুনো পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সালিশ মিমাংসার মাধ্যমে সমাধান হয়।

কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, যারা এ কাজটি করছে তারা সবালক নয়। ফলে গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান করা হচ্ছে। ইতিমধ্যে ওইসব অভিযুক্তদের পরিবার ইতিমধ্যে ৫টি ব্যানার লাগিয়ে দিয়েছে যে কারনে মামলা করা হয়। তবে গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান না হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #