• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সিরাতপাঠ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন সম্পূর্ণ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ১৩:২২ অপরাহ্ণ
দিনাজপুর জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সিরাতপাঠ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন সম্পূর্ণ!

ইমরান হোসাইন, দিনাজপুর জেলা প্রতিনিধি-

ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণ শাখায় সিরাতুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৩০ শে সেপ্টেম্বর রাত ৯.০০ টায় একযোগে দিনাজপুর জেলা দক্ষিণের ৬ টি উপজেলার (নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর, ফুলবাড়ি,পার্বতীপুর) সকল শ্রেনীর ছাত্রদের নিয়ে অনলাইনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রথম স্থান অধিকার করেন, পার্বতীপুর উপজেলার উমায়ের বিন মনির, দ্বিতীয় স্থান অধিকার করেন একই উপজেলার মারুফ বিল্লাহ্, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হন যথাক্রমে ফুলবাড়ীর জিমবাবু, বিরামপুরের তাহমিদ ও ঘোড়াঘাটের আসাদুল ইসলাম।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদর হতে নির্ধারিত পুরষ্কার তুলেদেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকিক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর জেলা দক্ষিণের সভাপতি আব্দুল কাইয়ুম আবীর।

জেলা সেক্রেটারি সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারী ওবাইদুল ইসলাম, দিনাজপুর জেলা দক্ষিণের অফিস সম্পাদক বোরহানুল ইসলাম, জেলা প্রকাশনা সম্পাদক আবুল কালাম আযাদ ও জেলা নেতৃবৃন্দ।