• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় নয়াদিগন্তের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ১৬:২৬ অপরাহ্ণ
বামনায় নয়াদিগন্তের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
দৈনিক নয়াদিগন্তের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বরগুনার বামনায়। আজ রবিবার রাত ৭ টায় বামনা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বামনা সংবাদদাতা মো: জহিরুল আলম রুমির সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সরকারি সারওয়ার জান পাইলট উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মো: হারুন অর রশীদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বামনা উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান,বিশেষ অতিথির সহকারী কমিশনার (ভূমি) মো: মাঈনুল ইসলাম, বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার, দৈনিক নয়াদিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি ও বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বামনা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মো: সুজন মিয়া,বামনা উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রায়হান নাজির ধলু, আহবায়ক  খোরশেদ আলম দিপু, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মজনু, দৈনিক ইত্তেফাকের বামনা সংবাদদাতা মো: হাবিবুর রহমান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওমর ফারুক সাবু প্রমুখ। সভাসঞ্চালনা করেন দৈনিক ইনকিলাবের বামনা প্রতিনিধি মো: জাকির হোসাইন।