স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ইকবাল মুন্সীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় ডাকাত দল।
আজ মঙ্গলবার ভোর রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার পরিদর্শ (তদন্ত) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ইকবাল মুন্সী জানান, স্বসস্ত্র ৭-৮ জনের একদল ডাকাত জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। পরে ডাকাতরা তাকে ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। এসময় চিতকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে আমাদের উদ্ধার করে।
কাশিয়ানী থানার পরিদর্শ (তদন্ত) খোরশেদ আলম জানান, ঘটনার খবর শোনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। #