• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় বসতি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন কর্মশাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ১৪:১৩ অপরাহ্ণ
ভোলায় বসতি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন কর্মশাল

এম ইসমাইল।।

যুবদের স্বপ্নে গড়ি সুন্দর নগরী’ এই শ্লোগান নিয়ে ভোলায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বজ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে ব্র‌্যাক নগর উন্নয়ন কর্মসূ‌চির আওতায় ভোলার বোরহানউদ্দিন পৌর সভার হলরু‌মে এ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন পৌর সভার প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজলোর নির্বাহী কর্মকর্তা মো: রায়হান-উজ্জামান। এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, ব্র্যাক নগর উন্নয়ন কর্মসূচির আওতাধীন এল এল এ প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসেনসহ প্রমূখরা।

এসময় বক্তারা বলেন, আজকের দিনে তরুনরাই আগামী দিনের ভবিষ্যৎ গড়বে। তাই একটি সুন্দর নগরি ও পৌরসভা গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়াও কর্মশালা তাদের প্লাস্টিক বর্জ্য হ্রাস এবং টেকসই শহুরে জীবনযাপনের জন্য স্থানীয়ভাবে অভিযোজিত সমাধান প্রস্তাব করার ক্ষমতা দেয়, জলবায়ু-সহনশীল, অভিবাসী-বান্ধব শহর তৈরির বিষয়ও আ‌লোচনা করা হয়।