বাবুগঞ্জ প্রতিনিধি
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউনসহ জনজীবনে যে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে, এই দুর্যোগময় মুহূর্তে নিরন্ন, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের কৃতি সন্তান জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রকিবুল হাসান খান ও দেহেরগতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠি বন্দরে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
খাদ্য সামগ্রী প্যাকেটে রয়েছে চাউল, ডাল,তৈল,আলু, সাবান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক মো: রকিবুল হাসান খান।
দেহেরগতি বিএনপি সভাপতি আ: মান্নান খান, বিএনপি নেতা আমিন আলামিন হাং, কাজী কামরুজ্জামান টুটুল , খলিলুর রহমান মোল্লা , যুবদল নেতা জিয়া শিকদার , উজ্জল হাওলাদার, বরকত বিশ্বাস, নাজমুল আকন, মামুন হাওলাদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।