• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত এর সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ণ
বামনায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত এর সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

বামনা (বরগুনা) প্রতিনিধি :
অদ্য-০৬-১২-২০২৪ইং তারিখ সকাল- ১০.০০ ঘটিকায় জাফ্রাখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আজমিরা আক্তার মিম’ এর হত্যাকান্ডের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), বরগুনা জেলা শাখার উদ্যোগে মোঃ সোহেল তানভির, আহবায়ক নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), বরগুনা জেলা শাখার নেতৃত্বে সচেতন নাগরিক, উক্ত স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকদের উপস্থিতিতে ডৌয়াতলা বাজার স্কুল গেইট এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা সকল ধরনের অবৈধ যানবাহন (ইজি বাইক, টমটম, ৬ চাকার ট্রলি) নিষিদ্ধের দাবি সহ আজমিরা আক্তার মিম’ এর হত্যাকান্ডের সুস্থ বিচারের দাবি করেন ইহা ছাড়াও আন্দোলন কারীরা প্রশাসনের কাছে ০৭ দফা দাবি তুলে ধরা সহ তারা বলেন আমাদের এই দাবি মেনে না নিলে আমরা পুনরায় রাস্তায় নামবো এবং রাস্তা অবরোধ করবো।
দাবিগুলো নিম্নরূপ
ফিটনেস বিহীন গাড়ি সড়ক থেকে অপসরন, চালকদের যথাযথ প্রশিক্ষন, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র ঠিক রাখা, সড়কে কতৃপক্ষের নিয়মিত মনিটারিং করা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার জনবহুল স্থানে হর্ন এবং গতি সিমা নিয়ন্ত্রণ করা, ইজি বাইক ড্রাইভারদের প্রশিক্ষন এর ব্যাবস্থা করা, আজমিরা মিম এর মৃত্যুর সঠিক বিচার করা।