• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫ আগষ্টের বিপ্লবের পর আমাদের হিম্মত অনেক বৃদ্ধি পেয়েছে-গোপালগঞ্জে মাওলানা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪, ১৬:০৩ অপরাহ্ণ
৫ আগষ্টের বিপ্লবের পর আমাদের হিম্মত অনেক বৃদ্ধি পেয়েছে-গোপালগঞ্জে মাওলানা মামুনুল হক

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৫ আগষ্টের বিপ্লবের পর আমাদের হিম্মত অনেক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে শুকরিয়া আদায় করে মাওলানা মামুনুল হক বলেছেন, যে জাতির সন্তানেরা জালিমের বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে পারে, যে জাতির মায়েরা আবু সাঈদের মতো সন্তানদের গর্ভে ধারন করতে পারে। লক্ষ আবু সাঈদ বাংলার ঘরে ঘরে আছে। এর পরে বিপ্লব হবে আল্লার জমিনে, আল্লার কোরআনের শাসন কায়েম করার বিপ্লব।এর পর বিপ্লব হবে ইসলামী এলাফত কায়েমের বিপ্লব।সেই বিপ্লবের জন্য দুই হাজার নয়, দুই লক্ষ নয়, দুই কোটি যুবক শাহাদাতের জন্য জমায়েত হবে।

আজ শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলার মাঠে ওলামা পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতা কর্মিদেরকে অনুরোধ করে তিনি আরো বলেন, গোপালগঞ্জের মাটি রানৈতিকভাবে কোন পরিবেশে আমাদের জানা আছে আমাদের। আওয়ামী লীগের যারা আছেন তারা আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। শুধু আপনাদের একটি উপদেশ দিয়ে যাই, কল্যাণকামী করে যাই, একটা অনুরোধ করে যাই, সেটা হলো আপনাদের অনেক ভুল আছে। ভুলত্রুটি সবার থাকে। আমাদের ও ভুল আছে। আপনাদের সবচেয়ে বড় ভুল সেই ভুলটি বিগত পঞ্চাশ বছর ধরে আপনারা করে আসছেন। আপনারা যে হোচট খেয়েছেন তাতে আগামীতে আপনাদের ভুল আশা করি ভেঙ্গে যাবে। সেই ভুল আপনারা সংশোধন করার চেষ্টা করবেন। সেটা হলো আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারেন না। আগামীতে আবারও আপনারা রাজনৈতিতে পুর্নবাসিত হবেন। তাহলে এই ভুলটা সংশোধন করে আসবেন। আর যদি না আসেন তাহলে আপনাদের সাথে আমাদের যুদ্ধ বন্ধ হবে না। আপনারা মারবেন আর আমরা মরবো। কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবেন না। জেল খানায় ভরবেন আপনার জেলখানা ভরে যাবে, আমাদের সংখ্যা শেষ হবে না। আমাদের প্রতিফোটা রক্ত থেকে নতুন মর্দে মুজাহিদ জন্ম নিবে।

বিএনপিকে উদ্দেশ্য করে মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামী লীগের দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যেও সংক্রামিত হয়েছে। রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে। আমরা বাংলাদেশে ভারটিয়া হিসেবে থাকি না। হুজুরদেরকে ভাড়াটিয়া মনে করবেন না। আলেমদের দিকে কেউ করুনার দৃষ্টি দিয়ে তাকাবেন না। ভাইয়ের দৃষ্টি দিয়ে তাকাবেন, হাতে হাত মিলাবেন। কিন্তু প্রভূত্য ফলাতে আসলে চোখ উপড়ে ফেলাবো আমরা।

রাজনীতি সম্পর্কে তিনি বলেন, আমরা কারো কাছ থেকে দায়িত্ব নেই না। আমরা আল্লাহর কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত। আমরা কেউ রাজনীতি করি আবার কেউ করি না। রাষ্ট্র ব্যবস্থায় যদি কোন অসংগতি দেখবো তখন কোরআনের দৃষ্টিতে, সুন্নাতের দৃষ্টিতে আমরা যখন কোন আপত্তিকর বিষয় দেখবো তখন আমাদের জীবন থাকবে কি থাকবেনা তা পরোয়া করার সময় আমাদের থাকবেনা।আমরা সে বিষয়ে কথা বলবোই।

ভারত সম্পর্কে মাওলানা মামুনুল বলেন, ১৯৭২ সাল থেকে এই ২০২৪ সাল পর্যন্ত ভারত তার সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে, ভারত তার সংববিধানের মূল নীতিগুলো আমাদের বাংলাদেশে সংবিধানের উপর চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে সে তার সেবাদাসে পরিনত করতে চায়। ভারতের সংবিধান থেকে পাচারকৃত ভারতীয় মাল ধর্মনিরপেক্ষতা নামক মতবাদ দিল্লির ওপারে ট্রেসফার করতে হবে। বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে অন্যের উপর আস্তা রেখে বিশ্বাস ও ইমামের ধারা ফিরিয়ে আনতে হবে।

উলামা পরিষদ গোপালগঞ্জ আয়োজিত সমাবেশে মক্কা শরীফের সলোতিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিসএ শায়েখ আব্দুর রউফ বিন আব্দুল হাফিজ মাক্কী, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের এর শায়েখ মাওলানা ড. আহমাদ আলী সিরাজ মাদানীসহ বহু উলামাগণ বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওঃ মুফতি মাহমুদুল হাসান। জেলার সকল মাদ্রাসার অন্তত ১০হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। #