• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪, ১৬:০৪ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার গুয়াবেরিয়া ইউনিয়নের পূর্ব গুয়াবাড়িয়া গ্রামের তাইজুল ইসলাম মাস্টারের ছেলে ও হিজলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আলতাফ হোসেন এর একমাত্র মেয়ের স্বামী দুই সন্তানের জনক মোঃ কামাল ও একই গ্রামের মরহুম আব্দুর রাজ্জাকের পুত্র হুমায়ুন কবির সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

জানা যায় বরিশালের উদ্দেশ্যে মোটরসাইকেলে যাচ্ছিলেন এই যুবক। মুলাদী উপজেলার কলম খাঁ মোর নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রাকের ধাক্কায় নিমিষেই মৃত্যুবরণ করেন কামাল হোসেন। স্থানীয়রা মুলাদী হাসপাতালে নিয়ে যায় দুজনকেই। কর্তব্যরত চিকিৎসক মোঃ হুমায়ুনের মৃত্যু নিশ্চিত করেন।

নিহত কামাল হোসেন এক সময়ে উপজেলার মৌলভীরহাট বাজারের ইলেকট্রনিক ব্যবসা করতো। নিহত হুমায়ুন একজন এনজিও কর্মী ছিল।

হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান তিনি শুনেছেন হিজলার দুই যুবক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। তবে দুর্ঘটনা স্থান মুলাদী উপজেলায়।