সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের পিতা মোঃ রুহুল আমিন সরদার (৭০) অসুস্থ অবস্থায় মৃত্যু বরন করেন। শনিবার ৭ ডিসেম্বর আনুমানিক রাত ৩ টায় তার নিজবাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার ডি এম খালী ইউনিয়নের চরচান্দা বেপারী কান্দি গ্রামে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে ও চার কণ্যা সন্তানের জনক ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন।জানাযা নামাজ শেষে রবিবার ৮ ডিসেম্বর দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুস্তাফিকুর রহমান রিচার্ড সহ সকল সংবাদকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।