সৈয়দ নূর-ই আলম ,বরগুনা প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাসের মরণঘাতী প্রভাবে থমকে দাঁড়িয়েছে সারাবিশ্ব । সারাদেশের বিভিন্ন জেলা উপজেলার ন্যায় বরগুনায় জেলা প্রশাসনের নির্দেশনায় জারী হয়েছে লকডাউন।
তবে জেলা সহ বিভিন্ন উপজেলার কিছু সাধারণ অসেচতন লোকজন মানছেন না এমন নির্দেশনা। ফলে ব্যাহত হচ্ছে সরকারি নির্দেশনা সাথে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।
এমন অবস্থায় পরিস্থিতিকে স্বাভাবিক করতে কঠোর পদক্ষেপ গ্রহন করেছে বরগুনা জেলা পুলিশ। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শাহজাহান হোসেন এর নেতৃত্বে এসকল অসচেতন জনসাধারণকে কঠোর নজরদারিতে নিয়ে আসার লক্ষ্যে সরকারি ও স্বাস্থ্য নির্দেশনা অমান্যকারী অযথা ঘুরে বেড়ানো ৫৫জন পথচারীদের ২ ঘন্টাব্যাপী পুলিশি ডিউটি করানো হয়।
পুলিশ সুপার বরগুনা’র নির্দেশে ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহজাহান হোসেন বলেন, করোনা প্রতিরোধে বরগুনায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বরগুনা জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহন করবে।