বাবুগঞ্জ প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। হালিমা-মান্নান মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আগরপুরের আয়োজনে ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব হোসেন আজাদের উদ্যোগে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। হাসপাতালের পরিচালক এ.কে.এম শহিদুল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিএনপির আহ্বায়ক সরোয়ার আলোম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সরিকল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা ও সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বাসার। আরো উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, মোঃ আনিচুর রহমান, মোঃ আব্দুল মালেক সিকদার ও বি.এন.পির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের সিইও মোঃ সিদ্দিকুর রহমান।