• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ২৬৪৯০: মৃত্যু ২৮১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২০, ০৪:৩১ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ২৬৪৯০: মৃত্যু ২৮১৭

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪৪ হাজার ৫৭৫ জন।

অপরদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮১৭ জনের।

দেশটির সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসনের (সিডিসি) তথ্য অনুযায়ী, দেশটিতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২ হাজার ৫৮৩।

অপরদিকে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে মোট ৪৪ হাজার ৫৭৫ জন।

তবে ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৮ হাজার ৯৯৪।

অপরদিকে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৬৭৬ জনের।

ইতোমধ্যেই প্রানঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ৮৪ হাজার ৫০ জন।

তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৪ হাজার ১৬ জন।

তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে।

এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

তবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবদেশের শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই কোনো দেশ।