• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নাটকীয় জয় এনে দিলেন বরিশালের সালমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪, ১৫:৩৮ অপরাহ্ণ
নাটকীয় জয় এনে দিলেন বরিশালের সালমান

বার্তা ডেস্ক ॥ চট্টগ্রামকে হারাতে শেষ ওভারে বরিশালের দরকার ২৫ রান। স্ট্রাইকে ২৭ রানে অপরাজিত সালমান হোসেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অলরাউন্ডারের স্বীকৃতিটি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ ইনিংস। এমন রেকর্ড যাঁর সঙ্গী ছিল, সেই সালমানই নায়ক হলেন আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। চট্টগ্রামের পেসার ইফরান হোসেনের করা ওভারে ২৭ রান তুলে শেষ বলে দলকে নাটকীয় জয় এনে দিলেন সালমান।
বরিশালকে টানা দ্বিতীয় জয়ে এনে দিয়ে সালমান শেষ বিকেলে ম্লান করে দিলেন তামিম ইকবালের ৫৪ বলে খেলা ৯১ রানের ঝলমলে ইনিংসকে। তামিমের ইনিংসটা ৭ উইকেটে ১৮২ রান তোলে চট্টগ্রাম। রান তাড়ায় ইফতিখার হোসেন (৩৯ বলে ৫৬) ও আবদুল মজিদ (১৯ বলে ১৯) উদ্বোধনী জুটিতে ৮.৫ ওভারে ৭২ রান তুলে ভিত গড়ে দিয়েছিলেন। সেই ভিতের ওপর দাঁড়িয়েই শেষ ওভারে তাণ্ডব চালিয়ে বরিশালকে জয় এনে দিলেন সালমান।
সালমান ব্যাটিংয়ে নামেন ১১তম ওভারে বরিশাল ৭৯ রানে ২ উইকেট হারানোর পর। ১৯তম ওভারের প্রথম বলে মঈন খান যখন ফিরলেন বরিশালের স্কোর ১৪৬/৫। যার অর্থ শেষ ১১ বলে ৩৭ রান দরকার বরিশালের। নতুন ব্যাটসম্যান মঈনুল ১ রান নিয়ে স্ট্রাইক দেন সালমানকে। ১৭ বলে ১৬ রানে অপরাজিত সালমান ওভারের শেষ চার বলে এক ছক্কায় তুললেন ১১ রান।
শেষ বলে ১ রান নিয়ে স্ট্রাইক ধরে রাখা ব্যাটসম্যান ইফরানের করা শেষ ওভারের প্রথম বলে কোনো রান নিতে পারেননি। ইফরান পরের বলটি করলেন অফ স্টাম্পের অনেক বাইরে। ডিপ পয়েন্ট দিয়ে ছক্কা মেরেই কড়া শাস্তি দিলেন সালমান। একটু লাফিয়ে ওঠার পরের বলটিতে ডিপ মিড উইকেটে দিয়ে ছক্কা বানানোর পর চতুর্থ বলে চার মারেন সালমান। পরের বলে আবারও ছয়, এবার মিড উইকেট দিয়ে। নো বল হওয়ায় বাড়তি একটি রান ও বলও পেয়ে যায় বরিশাল। বাড়তি সেই বলে কোনো রান অবশ্য আসেনি। তাতে শেষ বলে ২ রান দরকার পড়ে সালমানদের। সেই বলে গ্লাইড করে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরেই জয়ের উৎসবে মাতে সালমান।

মহান বিজয় দিবসে সমন্বয় পরিষদের নানা কর্মসূচি
স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বিগত চার দশকের ধারাবাহিকতায় এ বছরও আগামী সোমবার ও মঙ্গলবার, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৫ টায় থেকে বরিশাল কেন্দ্রীয় শাহিদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। উক্ত আয়োজনে ২২টি সংগঠন আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটক পরিবেশন করবে। এছাড়াও বরিশাল জেলা প্রশাসন অফিস সংলগ্ন স্মৃতি ফলকে শনিবার, শহিদ বুদ্ধিজীবী দিবসে সকাল ৯ টায় পুষ্পার্ঘ্য অর্পণ করেছে এবং সোমবার, মহান বিজয় দিবসে সকাল ৯ টায় পুষ্পার্ঘ্য অর্পণ করবে সমন্বয় পরিষদ। বরিশাল কেন্দ্রীয় শাহিদ মিনারে সমন্বয় পরিষদ আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালায় বরিশালবাসীর অংশগ্রহণ প্রত্যাশা করছে সমন্বয় পরিষদ। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বাংলাদেশের প্রথম সাংস্কৃতিক সংগঠনের জোট এবং বরিশালের ৩৬টি সাংস্কৃতিক সংগঠনের জোট। প্রতিষ্ঠাকাল (২ মে ১৯৮৩) থেকেই বাঙালি সংস্কৃতি বিকাশে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলন-সংগ্রামে সামিল থাকছে সমন্বয় পরিষদ।