সোহাগ হাওলাদার,বরগুনাঃ
সারা দেশের ন্যায় মানবিক বরগুনার আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত, এই বিশেষ দিনে জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে মানবিক বরগুনার কর্মসূচি হিসাবে শহীদদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে সেচ্ছায় রক্তদান রক্তই হোক ঐক্যের ভিত্তি!
নিরাপদ রক্ত পরিসঞ্চালন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল বরগুনা এর সেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয় মানবিক বরগুনার রক্তদান সংগঠন ইসলামী ব্লাড ফাউন্ডেশনকে তাৎক্ষণিকভাবে একজন মুমূর্ষু রুগিকে এ বি পজিটিভ রক্ত দান করা হয়। এবং চাহিদা অনুযায়ী রক্ত দেওয়ার কথা জানান প্রতিষ্ঠাতা সভাপতি জে এম ইমরান হোসেন মনির।
এ সময় উপস্থিত ছিলেন মানবিক বরগুনা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ রক্তদান সম্পাদক ও ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি এস এম মেহেদি হাসান, উপদেষ্টা মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম রাসেল, সভাপতি জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি নাইম হোসেন, মানবিক বরগুনার সাধারণ সদস্য মুনিয়া মুন্নি, রিপা আক্তার, তানজিলা, রাজিব, সামিয়া আক্তার, জান্নাত জাহান বৈশাখী প্রমুখ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় বিজয়গাঁথা, দীর্ঘ ৯ মাস সহস্র যুদ্ধে সীমাহীন ত্যাগ ও অসীম বীরত্ব প্রদর্শনের মাধ্যমে যারা আমাদের এই বিজয় এনে দিয়েছিলেন তাদের স্মৃতি ও ত্যাগের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা।