স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আদালত অবমাননার দায়ে ৫ দিনের সাজাপ্রাপ্ত আসামী গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারুক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) ভোররাতে সদর হাসপাতালের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডাক্তার ফারুক আহমেদকে আদালত একটি মারামারির মামলার কাগজপত্র ও নথি চেয়ে তলব করে। কিন্তু দীর্ঘদিন তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত অবমাননার দায় এনে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছিল।
এর ভিত্তিতে শনিবার ভোররাতে সদর হাসপাতালের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারুক আহমেদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। #