স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবায়ীরা।
আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দো্কান মালিক হাবিব শেখ জানান, ওই বাজারের জুয়েল মোল্যার চারটি ঘর ভাড়া নিয়ে তিন ওয়ার্কশপসহ তিনটি ও বাদশা গাজী চায়ের দোকান করতেন। আজ রোববার দুপুরে দিকে বাদশা গাজীর চায়ের দোকান থেকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় অাগুন চারিদিকে ছড়িয়ে পড়লে হাবিব শেখের ৩টি মোট ৪টি দোকান পুড়ে যায়।
পরে খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চা দোকানদার বাদশা গাজী বলেন, এই চায়ের দোকান থেকে আয় রোজগার করে সঙসার চালাতেন। কিন্তু অগ্নিকান্ডে পুড়ে যাওয়ায় তিন এখন নি:স্ব হয়ে পড়েছে।
ঘরের মালিক জুয়েল মোল্যা বলেন, আমার টিস সেডের চারটি দোকান ভাড়া নিয়ে হাবিব শেখ ও বাদশা গাজী দোকান করতেন। আগুনে আমার দোকান ঘর পুড়ে গেছে।