আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ
ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার উদ্যোগে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৭টা পর্যন্ত ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্বরে এই প্রকাশনা উৎসব শুরু হয়।
প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের বিভিন্ন প্রকাশনা সামগ্রী ক্যালেন্ডার, স্টিকার, সায়েন্সেস ফিকশন বই, ইসলামী সাহিত্যসহ বিভিন্ন ধর্মীয় বই শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হয়।
ছাত্রশিবিরে এমন আয়োজনের প্রশংসা করে মো.ঈসা মাহমুদ নামের এক শিক্ষার্থী বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর সারাদেশে ছাত্রশিবির যে শিক্ষা, বুদ্ধিবৃত্তিক এবং ক্যারিয়ার কেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করছে তা সত্যিই প্রশংসার দাবিদার।
সকল ছাত্রসংগঠন যদি এমন বুদ্ধিবৃত্তিক উদ্যোগগুলো গ্রহণ করেন, তাহলে বাংলাদেশের আগামী দিনের ছাত্ররাজনীতিতে নতুন ধারা উন্মোচিত হবে।
যশোর জেলা পশ্চিম শাখার ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক আ জ ম উবাইদুল্লাহ বলেন, ছাত্রশিবির সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করে। দীর্ঘ প্রায় ১ যুগ আমরা এমন প্রকাশ্যে কোন প্রোগ্রাম
বাস্তবায়ন করতে পারেনি। ফ্যাসিস্ট হাসিনা সরকার সবসময় আমাদের ওপর জুলুম-নির্যাতন করেছে। ফলে আমরা শিক্ষার্থীদের কাছে যেতে পারেনি, তারাও আমাদের সম্পর্কে সঠিক ধারণা পায়নি।
প্রথম দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে উপস্থিতি ছিল লক্ষণীয়।স্টলটি ঝিকরগাছা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ভূপালী সরকার পরিদর্শন করেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান।