• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাঁধন ববি ইউনিটের বার্ষিক সভা ও দায়িত্ব হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ১৭:১৬ অপরাহ্ণ
বাঁধন ববি ইউনিটের বার্ষিক সভা ও দায়িত্ব হস্তান্তর

ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের (২০২০-২১) শিক্ষাবর্ষের মোঃ আল-আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের (২০২০-২১) শিক্ষাবর্ষের জুঁই মনি।এছাড়াও জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের নুর‌উল্লাহ সিদ্দিকী

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা কনফারেন্স হলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর এবং নবীন বরণ-২০২৪ অনুষ্ঠানে কার্যকরী ২০২৫ কমিটি ঘোষণা করা হয়।

বাঁধন’ ববি ইউনিটের ২০২৪ সেশনের সভাপতি নুর‌উল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি উপাচার্য ড.শুচিতা শরমিন।বিশেষ অতিথি ছিলেন উপ-উপচার্য ড.গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ ড.মামুন অর রশিদ। এবং বাঁধন ববি ইউনিটের শিক্ষক উপদেষ্টাগন।

বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট জানুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ১০২৪ এ মোট ৬২৪ ব্যাগ রক্ত প্রদান করেছে এবং ২০২৪ সেশনে নতুন রক্তদাতা তৈরি হয়েছে ২৫৫ জন ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির অংশ হিসেবে রক্তের গ্রুপ জানানো হয়েছে ৪৬২ জনকে।

কার্যকরী ২০২৫ সেশনের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ ফয়সাল আহমেদ,আশা জাহান , সহ-সাধারণ সম্পাদক নীতুন পাল , সাংগঠনিক সম্পাদক মোঃ তামিম, সহ-সাংগঠনিক সম্পাদক আশেক এলাহী, কোষাধ্যক্ষ মোহাম্মদ শোয়াইব , দফতর সম্পাদক অর্পিতা সাহা , প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর আলম , তথ্য ও শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন , নির্বাহী সদস্য প্রান্ত মৃধা,রেদওয়ানুজ্জামান সাঈফ,উখিয়া আক্তার উর্মি,মোঃ সুমন,মোঃ মাহিন ফয়সাল।

প্রধান অতিথি ববি উপাচার্য ড.শুচিতা শরমিন বলেন,আমি বাঁধনের সাথে অনেক আগে থেকে যুক্ত।যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের হাউজ টিউটর ছিলাম ২০০৮ সালে তখন থেকে বাঁধনের সাথে সম্পৃক্ত ছিলাম।এটি একটি অত্যন্ত মানবিক একটি উদ্যোগ, যখন আমাদের রক্ত ডোনেট করতে হয় সেই জায়গায় বাঁধনের চেয়ে বড় সংগঠন আর নাই। শুধু আপনজন নয় সব মানুষই মানুষ ,সব মানুষ যে বিপদের মধ্যে আছে সেই জায়গা থেকে সকলকে সাহায্য করাই বাঁধনের ভাবনা।

নবনিযুক্ত সভাপতি আল আমিন বলেন”যদিও আমার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, তবে আমি চেষ্টা করব বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটকে বরিশাল জোন তথা সারা বাংলাদেশের মধ্যে এক অনন্য ইউনিটে পরিণত করার| আমার এই দায়িত্ব পালনে আপনারা বিভিন্ন পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন”

বরিশাল জোনের সাধারণ সম্পাদক আসিক উদ জামান বলেন,বাঁধনকর্মী হিসাবে আমাদের প্রথম কাজ রক্তদান করা ও রক্তদানে উৎসাহ দেওয়া। এই কাজে পাশাপাশি আমাদের সুন্দর মনের অধিকারী হতে হবে৷ একজন মানবিক মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে।