• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করে।

আজ শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১১টায় জেলা শহরের গেটপাড়ার জেলা বিএনপির কায্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আজিজুর রহমান বেনো, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কেএম হামিদুর রহমান দুলাল, বিএনপি নেতা রুনু দাড়িয়া, সাবেক যুবদল নেতা মোঃ লিটন, আশরাফ আলী মুন্সী, মোঃ তারিকুল ইসলাম সরদারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দোয়া করা হয়।

সময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি লাভ করে সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে আসবেন। তার সাথে তার সুযোগ্য বড় ছেলে তারেক রহমান দেশে আসবেন। তার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নিয়ে বিএনপি আবারো ক্ষমতায় যাবে এবং দেশ ও মানুষের জন্য কাজ করবেন। #