রিয়াজ শরীফ,
বাকেরগঞ্জে বোয়ালিয়া বাবলাতলা এলাকায় বায়তুন নূর মসজিদ সংলগ্ন আফছার-খায়রুন স্মৃতি ইসলামী পাঠাগারের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারেও শীতার্ত অসহায় গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে ১৮ই জানুয়ারি শনিবার বিকাল ৪টায় মসজিদ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মরহুম আফছার-খায়রুনেছার বড় ছেলে আঃ রব আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ সংস্থা পি কে এস এফের উপ ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পি কে এস এফ এর উপ মহা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, ভ্যালু চেইন স্পেশালিষ্ট ড. মোঃ ফারুকুল আলম, ভ্যালু চেইন স্পেশালিষ্ট মাসুম সরকার, প্রজেক্ট ম্যানেজার ইরফান হায়দার, ম্যানেজার মোঃ শামসুল হুদা, ম্যানেজার
মোঃ ইহসান হাবিব পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
জাকির হোসেন মহিন নির্বাহী পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বিডিএসের চীফ অপারেটিং অফিসার এ কে এম গোলাম ফারুক, অবঃ প্রাপ্ত কলেজ অধ্যাপক কামরুজ্জামান আকন্দ, অবঃ প্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আনছার তালুকদার, শ্যামপুর কাদিরিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নাসিরুদ্দিন, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক জিজেইউএস গোলাম মোর্শেদ, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হারুনর রশীদ আকন্দ সহ স্থানীয় বিপুল সংখ্যক গন্যমান্য ব্যাক্তিরা, সভা শেষে স্থানীয় গরীব শীতার্ত অসহায় নারী, পুরুষ ও বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ইব্রাহিম খান।