• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাটেন্ডেন্স ফ্রক্সি দেওয়ায় অভিনব কায়দায় শাস্তি দিলো ববি শিক্ষক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
অ্যাটেন্ডেন্স ফ্রক্সি দেওয়ায় অভিনব কায়দায় শাস্তি দিলো ববি শিক্ষক।

ববি প্রতিনিধি : মোহাম্মদ উল্লাহ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোক প্রশাসন বিভাগের শিক্ষক মারুফা আক্তার তার নিজ বিভাগের ২০২১-২২ সেশনের একটি কোর্সের ক্লাস নিতে গিয়ে শিক্ষার্থীদের কাছে অ্যাটেন্ডেন্স সিট দিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা অনুপস্থিত শিক্ষার্থীর অ্যাটেনডেন্স দিয়ে দেন।এতে শিক্ষক শিক্ষার্থী গণনা করে কিছু সংখ্যক শিক্ষার্থী কম পাওয়ায় তাদের শাস্তি স্বরূপ বিভাগের আশেপাশে পয়লা আবর্জনা পরিষ্কার করিয়ে নেন।
এ বিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে
নাহিয়ান নামের এক শিক্ষার্থী জানান এটা ছিল আমাদের পানিশমেন্ট আমরা বন্ধুদের অ্যাটেন্ডেন্স ফ্রক্সিদেই।এতে ম্যাম আমাদের অ্যাটেন্ডেন্সে শূন্য দিতে চাইলে আমরা ক্ষমা চাই ফলে ম্যাম আমাদের শাস্তি সরূপ বিভাগের পাশে পরিস্কার করে দেওয়ার কথা বল্লে আমরা তাতে রাজি হয়ে পরিস্কার করি।

অন্য আরেক এক শিক্ষার্থী বলেন আমরা উপস্থিতির তুলনায় অনুপস্থিত শিক্ষার্থীর অ্যাটেন্ডেন্স দিয়ে দেই এতে আমাদের শিক্ষক মারুফা আক্তার ম্যাম তিনি আমাদের শাস্তি স্বরূপ বিভাগের পাশে যত ময়লা জমেছিল সেগুলো পরিষ্কার করতে বলে এতে আমরা আনন্দের সাথে সকলে মিলে অপরিষ্কার জায়গা গুলো পরিষ্কার করি।
এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষক মারূফা আক্তার এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি প্রত্যেক ব্যাচের ক্লাস নেওয়ার সময় মাঝে মাঝে এমন রি কাউন্ট করে থাকি তো ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা তাদের বন্ধুদের হাজিরা দিয়ে দেই তাই তাদের শাস্তি সরূপ বিভাগের পাশে পরিস্কার করার প্রস্তাব দেই এতে তারা রাজি হয়ে বিভাগের পাশে পরিস্কার করে। এবং সেখানে ফুল বাগান করার ইচ্ছা ও আছে আমাদের।