• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে আবিষ্কারের জোয়ার: উপকূলীয় রসায়ন কার্নিভাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫, ১৫:০০ অপরাহ্ণ

বরিশালে আবিষ্কারের জোয়ার: উপকূলীয় রসায়ন কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) স্টুডেন্ট চ্যাপ্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার ইউনিভার্সিটি অফ ঢাকা এর ফেকাল্টি এডভাইজর ড. মোহাম্মদ শাহারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি বিভাগ) উপমা ফরিসা, ফুড সেইফটি অফিসার ফয়েজ জালাল উদ্দিন এবং ফেকাল্টি কো এডভাইজর প্রভাষক সাদিত বিহঙ্গ মালিথা। নাজমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের রসায়নের গুরুত্ব ও তাদের করণীয় সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
রসায়নের সাথে বিজ্ঞানের ও ইঞ্জিনিয়ারিং এর সংশ্লিষ্টতা, বৈশ্বিক নানা রসায়নের উদ্ভাবন, মাঠ পর্যায়ে রসায়নকে জনপ্রিয় করার লক্ষ্যে এই স্টুডেন্ট চ্যাপ্টার এর এটি ছিলো একটি কার্যক্রম। যেখানে বরিশাল জিলা স্কুল, উদয়ন স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বরিশালের সনামধন্য স্কুলের তিনশতাধিক শিক্ষার্থী স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। কুইজ, মৌখিক প্রদর্শনী, প্রজেক্ট প্রদর্শনীসহ নানা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে পুরোটা সময় কাটিয়েছে শিক্ষার্থীরা। শেষে প্রধান অতিথির উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।