• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ই‌জিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ই‌জিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৪

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ব্যাটারী চা‌লিত ই‌জিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ খান (২৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪ জন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির টিএসআই মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোটর সাইকেল চালক ইউসুফ খান সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া পূর্বপাড়া গ্রামের ফারুক খানের ছেলে।

গোপালগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির টিএসআই মনিরুল ইসলাম জানান, মোটর সাইকেলে করে ইউসুফ খান তার অপর এক সঙ্গীকে সাথে নিয়ে জেলা সদর থেকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া পূর্বপাড়া গ্রামের বাড়ি ফিরছিল। এ সময় মোটর সাইকেলটি হরিদাসপুর এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা শহরমুখী ব্যাটারী চা‌লিত একটি ই‌জিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটর সাইকেলের দুই আরোহী ও ইজিবাইকের ৩ জন আহত হয়। পরে আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে মোটর সাইকেল চালক ইউসুফকে কর্তব্যরতঃ চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাকী আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরতঃ চিকিৎসক আফতাফ জিলানী বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত ৫জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ইউসুফ খানকে আমরা মৃত অবস্থায় পাই। বাকী আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। #