• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা সফর ও ক্রিয়া প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫, ১৩:৫২ অপরাহ্ণ
শিক্ষা সফর  ও ক্রিয়া প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ
সোমবার ২৭ (জানুয়ারি ২৪) রাত ১২ টায় নাভারণ দারুল আমান ট্রাষ্ট থেকে জাতীয় চিড়িয়াখানা মিরপুর ১, ঢাকার উদ্দেশ্য যাত্রা করে সংগঠনটি।

আয়োজকরা জানিয়েছেন, এটি শুধু একটি সফর নয়, বরং একটি আদর্শ, দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার প্রচেষ্টা। পূর্ববর্তী সরকার এ ধরনের আয়োজন অনুমোদন না দিলেও এখন শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে এতে অংশ নিচ্ছেন। সফরের উদ্দেশ্য সাথীদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা এবং তাদের আদর্শিক ও সেবামূলক চরিত্র গঠন করা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় মানব অধিকার বিষয়ক সম্পাদক সিফাত উল আজম।

তিনি বলেন“আজ প্রায় শতাধিক সাথী ভাইদের নিয়ে আমরা শিক্ষা সফরের মাধ্যমে আমরা পরষ্পরের মধ্যে সুসম্পর্ক ও নেতৃত্বগুণ গড়ে তোলার চেষ্টা করছি। এটি শুধু একটি সফর নয়, বরং একটি আদর্শ, দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার প্রচেষ্টা।”
তিনি বলেন, “সফরের মূল উদ্দেশ্য হলো সাথীদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা এবং তাদের আদর্শিক ও সেবামূলক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করা। আমরা চাই, শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে সমাজ ও জাতির জন্য অবদান রাখুক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,২৪ গনঅভ্যুত্থানে শহীদ ইমতিয়াজ আহমেদ জাবের গর্বিত পিতা নওশের আলী।তিনি বলেন,বাংলাদেশ ছাত্রশিবিরের উদ্যোগে যে শিক্ষা সফর তা প্রশংসানীয়।আমি ছাত্রশিবিরের দায়িত্বশীলদের ধন্যবাদ জানাই।

সাবেক জেলা সভাপতি মহিউল ইসলাম বলেন,“শিবিরের এমন উদ্যোগ আমাদের চোখ খুলে দিয়েছে। এ সফর শুধু ইতিহাস শেখায়নি, শিক্ষা সফর থেকে সম্পূর্ণ ব্যাতিক্রম অভিজ্ঞতা অর্জন করছি।

জেলা সেক্রেটারি ইসমাইল হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ছাত্রশিবির শুধু মেধা বিকাশের জন্য পড়া লেখা করলে হবে না,আমাদের শারিরীক সুস্থতার জন্য খেলা ধুলা করতে হবে।সুস্থ দেহ সুন্দর মন
দ্বীন কায়েমের আন্দোলন। এ স্লোগানকে সামনে নিয়ে শারীরিক এবং মানসিক ভাবে ফিট থাকার জন্য শরীর চর্চার কোন বিকল্প নেই।