• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রেইজ প্রকল্পের আওতায় বিদেশফেরত কর্মীদের কর্মসংস্থানের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫, ১৩:৫৮ অপরাহ্ণ
রেইজ প্রকল্পের আওতায় বিদেশফেরত কর্মীদের কর্মসংস্থানের সুযোগ

সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনায় রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফর্মাল সেক্টর (রেইজ) প্রকল্পের আওতায় বিদেশফেরত কর্মীদের কর্মসংস্থান সহ বিভিন্ন সুযোগ তৈরিতে মুক্তা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা ও সেমিনারের আয়োজন করা হয়। প্রতিপাদ্য বিষয় ছিল, “প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি”। বিদেশ ফেরতকর্মীরা তাদের নানা ধরনের সমস্যা নিয়ে মুক্তা আলোচনায় অংশ নেন। এবং তাদের নানা সমস্যার সম্মুখীন নিরসন বিষয়ে প্রশ্নের উত্তর দেন প্রকল্প সংশ্লিষ্টরা।

প্রকল্প সূত্রে জানা যায়, ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের নগদ প্রণোদনা, আত্মকর্মসংস্থানে সহযোগিতা, ঋণ প্রাপ্তিতে সহযোগিতা, কাউন্সেলিং, উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা, দক্ষতা সনদ প্রদান, কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা এবং কল্যাণমূলক অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।

আলোচনা সভায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক( প্রশাসন ও উন্নয়ন) মোঃ ইমরান আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।অনুষ্ঠানে আয়োজনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সরকরি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলে।

আলোচনা সভায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য “রেইজ প্রকল্পের ভূমিকা” বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করা হয়। এক্ষেত্রে বিদেশ ফেরত কর্মীদের বিভিন্ন চিকিৎসা সেবা, আইনি সহায়তা ও লিগ্যাল সেলে সেবা, প্রবাসী কল্যান ব্যাংক স্থাপনে সহায়তা, শ্রম কল্যান উইংয়ের সহায়তা, বিদেশে সেফ হোম পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয়।