এস মিজানুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি।। গতকাল ২৯ জানুয়ারী সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর ইমপ্রুভ এ্যাকসেস টু ইনক্লুসিভ এন্ড কমপ্রেহেনসিভ আই হেলথ সার্ভিসস ইন বাংলাদেশ ” অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: বায়েজিদুর রহমান। সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সুলেমান কবির। কর্মশালার পরিচিতি তুলে ধরেন সিনিয়র টেকনিক্যাল অফিসার আতিকুর রহমান আতিক। আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফারুকুল ইসলাম মৃধা, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম, বানারীপাড়া কোডেক ম্যানেজার মোঃ জাকির হোসেন, উপজেলা সমন্বকারী তোফায়েল আহমেদ, বানারীপাড়া প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি মো: সেকেন্দার আলি, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বেলাল প্রমূখ।
কর্মশালায় বরিশাল অঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠিকে চক্ষু পরিচর্যায় অন্ভূর্তক্তির সেবায় প্রবেশাধিকার উন্নত করার কথা বলা হয় ।#