• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় মোটরসাইকেল ও বাস মুখোমুখি সংঘর্ষ, আহত আঠারো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫, ১৪:০৮ অপরাহ্ণ
গলাচিপায় মোটরসাইকেল ও বাস মুখোমুখি সংঘর্ষ, আহত আঠারো

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপা উপজেলার মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আশা ডলফিন বাস গলাচিপা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়েছে। বুধবার ২৯শে জানুয়ারি বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে আমখোলা মুদির হাটের মাঝামাঝি সিকদার বাড়ির মোড়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল আরোহী তিনজন সহ কমপক্ষে ১৮ জন বাসে থাকা যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা গুরুত্বর আহত মোটরসাইকেল ড্রাইভার সোহান সহ তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়েছেন। এছাড়া, অন্য আহতদের আমখোলা বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, পটুয়াখালী সড়কে আমখোলা বাজারের পশ্চিম দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ডলফিন পরিবহণের সাথে মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষ হয়। এইমাত্র সংবাদ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিস্তারিত জানাতে পারব। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।