আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ আওয়ামী
ফ্যা’সিস্ট সরকারের গু’ম, খু’ন, দুর্নী’তিসহ রাষ্ট্র’বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচি গণমিছিল করেন যশোর শহর শাখার ছাত্রশিবির।
শনিবার (১লা ফেব্রুয়ারী) মডেল মসজিদ গেট থেকে যোহর নামাজের পর গণমিছিলটি শুরু হয়। মডেল মসজিদের সামনে থেকে যশোর প্রেস ক্লাব হয়ে ভৈরব চত্বরে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক ইন্জিনিয়ার এস এম তানভির উদ্দীন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহমদ ইবরাহীম, সেক্রেটারি উবাইদুল্লাহ হুসাইন, যশোর জেলা পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি ইসমাইল হোসেন। আরও উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজ, সিটি কলেজ, পলিটেকনিক সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।