• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদা দাবি করা বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজীর মামলা তুলে নিলেন বাদী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ
চাঁদা দাবি করা বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজীর মামলা তুলে নিলেন বাদী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মামলার ভয় দেখিয়ে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করা সেই বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজীর মামলা তুলে নিয়েছেন বাদী শিল্পী বেগম।

আজ রোববার (০২ ফেব্রুয়ারী) দুপুরে গোপালগঞ্জ চীফ জুজিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে এ মামলাটি তুলে নেয়ার আবেদন জানান তিনি।

অভিযুক্ত ওই বিএনপি নেতা হলেন, কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-যুব-বিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলন।

জানাগেছে, মামলার বাদী শিল্পী বেগম ও আসামী কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-যুব-বিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলনসহ স্থানীয়রা হাজির হন আদালতে। পরে অনাপত্তি জানিয়ে মামলাটি তুলে নেন মামলার দাবী। তবে কি কারনে তিনি মামলাটি তুলে নিয়েছেন সে বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেননি মামলার বাদী শিল্পী বেগম।

তবে কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-যুব-বিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলন বলেন, আমাকে তার ছেলের জন্য শিল্পী বেগম ফোন দিয়েছিলেন। আমি তার কাছে কোন চাঁদা দাবী করিনি। বিষয়টি বুঝতে পেরে বাদী মামলাটি তুলে নিয়েছেন।

এর আগে মামলার ভয় দেখিয়ে বাদী শিল্পী বেগমের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করা কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-যুব-বিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলন। চাঁদা দাবি করা পাঁচ মিনিটের একটি কল রেকর্ড ভাইরাল হয়। এ ঘটনায় ১৭ জানুয়ারি চাঁদাবাজির অভিযোগ এনে ওই বিএনপি নেতার বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা করেছিলেন ভুক্তভোগী নারী। #