স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষার জাত সমুহের ‘পরিচিতি, আন্ত পরিচর্যা এবং বীজ সংরক্ষণ পদ্ধতি‘ শীর্ষক কৃষক প্রশিক্ষণ হয়েছে।
আজ রোববার (০৯ ফেব্রুয়ারী) সকাল থেকে দিনব্যাপী বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের প্রশিক্ষণ মিলনায়তনে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ কৃষক প্রশিক্ষণে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ৫০জন কৃষক ও কৃষাণী অংশ নেন
প্রধান অতিথি বিনার মহা-পরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ ভাচ্যুয়ালি প্লাটফর্মে যুক্ত হয়ে এ কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.কাদের সরদার, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পিডি ড. আবুল কালাম তরফদার, বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের প্রাধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজা মোহাম্মদ ইমন ও বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।
বিনা গোপালগঞ্জে উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, বিনার উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ কামরুজ্জামান, ফার্ম ম্যানেজার আলমগীর কবির সহ আরো অনেকে বক্তব্য রাখেন। #