সৈয়দ নূর ই আলম, নিজস্ব সংবাদদাতাঃ
ভরসা, আবদার, শ্রদ্ধা, শাসন আর অফুরন্ত ভালোবাসার স্হান পরিবার। কর্ম জীবন সহ নানা কারনে পরিবার ছেড়ে দূর দূরন্তে চলে যেতে হয়, কিন্তু তার পরেও নাড়ির প্রতি টান থেকে যায়। সেই নাড়ির টানেই বরগুনা জেলার বেতাগী থানার ফুলতলা গ্রামের সৈয়দ আফসার আলী মীরের বংশোদ্ভূত প্রায় দুইশত সদস্যদের ৩০ তম পুনর্মিলন অনুষ্ঠান ৭ ফেব্রুয়ারি রোজ শুক্রবার ঢাকার ওয়াটারপোলো রিসোর্ট, বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। বৃহত্তর পরিবারের মধ্যে অনেকে যুক্ত হয়েছেন ভার্চুয়াল ভাবে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে। অনেক বছর পর একে অপরের সাথে দেখা এবং চার পাঁচ প্রজন্মের নতুন অনেকের সাথে পরিচিত হয়ে আবেগে আপ্লুত হয় উপস্থিত পরিবারের সকল সদস্যবৃন্দ। এই সম্মিলনিতে ছিল ছোট বাচ্চাদের জন্য দৌড় প্রতিযোগিতা, বিবাহিত অবিবাহিত মেয়েদের জন্য আলাদা ভাবে চেয়ার সিটিং, পিলো পাসিং খেলা, ছেলেদের জন্য বিশেষ আকর্ষণ হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা, খাওয়া দাওয়া আর স্মৃতি জমানোর তাগিদ। পারিবারিক এ মিলন মেলায় শিশুরা হয়ে উঠে প্রাণোচ্ছল, আপনজনদের পেয়ে আত্মাহারা হয়ে ওঠে তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনর্মিলনী কনসেপ্টের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম এডভোকেট জহুরল হকের সহধর্মিনী এডভোকেট রওশন আরা ( বিউটি ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান(সাবেক সচিব) মো: নাসিরুজ্জামান ।পারিবারিক পুনর্মিলনীর এক্সিকিউটিভ কমিটির উপদেষ্টা কমান্ডার ফরিদ উদ্দিন এর দিকনির্দেশনায় ও সদস্য সৈয়দ জালাল, পান্না, রাজীব, শাকিল, নাদিম,সোমেন, শামীম, শোভন,সরোয়ার, হাওয়া, জেসিয়া এর অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে এবং এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে সকল অংশগ্রহণ কারী আত্মীয় স্বজনকে আন্তরিক কৃতজ্ঞতা, মোবারকবাদসহ আগামীতেও সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন এবং সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।