• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ছাত্রশিবিরের থানা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ণ
যশোরে ছাত্রশিবিরের থানা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ
যশোর জেলা শাখার উদ্যেগে থানা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়।

১০ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ৭ ঘটিটায় যশোর শিশু নিলয় ফাউন্ডেশন অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামটি শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজ সেবা সম্পাদক হাঃ ডাক্তার রেজওনুল হক।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য ও যশোর শহর সভাপতি কে, এম আশরাফুল ইসলাম।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিষদ সদস্য ও যশোর শহর সভাপতি আহমদ ইব্রাহিম সামীম, জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা পূর্ব শাখার সভাপতি মোল্ল্যা আশিকুর রহমান, সেক্রেটারি মিনারুল ইসলাম, যশোর শহর অফিস সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেলা পশ্চিম শাখার অফিস সম্পাদক খালিদ ইবনে খলিল, জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক আবু জাফরসহ জেলা শাখার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।

যশোর শহর শাখার সেক্রেটারি উবাইদুল্লাহ এর সঞ্চালনায় এ দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়।