• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিধা বিভক্ত সাংবাদিকদের ঐক্য ফেরালেন সাবেক সাংসদ স্বপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
দ্বিধা বিভক্ত সাংবাদিকদের ঐক্য ফেরালেন সাবেক সাংসদ স্বপন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং গৌরনদী প্রেসক্লাব পুর্ণগঠনের লক্ষ্যে পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ঐক্য প্রক্রিয়া গঠণ করা হয়েছে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের উদ্যোগে কয়েক দফা বৈঠক শেষে রোববার রাতে গৌরনদীর পাঁচটি সাংবাদিক সংগঠণকে বিলুপ্ত ঘোষণা করে নতুন আঙ্গিকে গৌরনদী প্রেসক্লাব পূর্ণগঠনের জন্য আহবায়ক কমিটি গঠণ করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, পূর্বের গৌরনদী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, দুইটি রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গৌরনদী প্রেসক্লাব পূর্ণগঠনে ৩১ সদস্য বিশিষ্ট ঐক্য প্রক্রিয়ার কমিটিতে আগামী নয় মাসের জন্য তিনজনকে আহবায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে ঐক্য প্রক্রিয়ার সমন্বয়ক মো. গিয়াস উদ্দিন মিয়া প্রথম তিন মাস, খোন্দকার মনিরুজ্জামান মনির পরবর্তী তিন মাস এবং শেষের তিন মাস জহুরুল ইসলাম জহির আহবায়কের দায়িত্ব পালন করে আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন।
বৈঠক সূত্রে আরও জানা গেছে, তিনজন প্যানেল আহবায়ক হিসেবে নয় মাস দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে গঠণতন্ত্র পুর্ণগঠন করা, অতীতের সব নেতিবাচক আলোচনা পরিহারে কঠোরতা চর্চা করা, অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা, সাধারণ সভার আহবান, নিবন্ধন প্রক্রিয়া চুড়ান্তকরন করে নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠণ করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
পাশাপাশি একই বৈঠকে উল্লেখিত তিনজনকে কো-আহবায়ক ও খোন্দকার কাওছার হোসেনকে সদস্য সচিব করে গঠণতন্ত্র উপ-কমিটি গঠণ করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, মো. আসাদুজ্জামান রিপন, আলহাজ মো. জামাল উদ্দিন ও খোকন আহম্মেদ হীরা।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে প্রতিটি কমিটিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। অপরদিকে দ্বিধা বিভক্ত গৌরনদীর সাংবাদিকদের ঐক্য ফিরিয়ে এনে এবং ঐতিহ্যবাহী প্রেসক্লাবের ঐতিহ্যকে ফিরিয়ে দিতে সাবেক এ সংসদ সদস্যের প্রচেস্টা উপজেলার সর্বত্র প্রশংসা কুড়িয়েছে।