যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৬৫১ জন।
অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ হাজার ২৫৬ জনের।
ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ১৮ হাজার ১৬২ জন।
তবে ১৫ হাজার ১১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
তবে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৮ হাজার ৭২।
অপরদিকে মারা গেছে ৫৩ হাজার ৭৫১ জন।
এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
তবে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে।

দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
তবে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য।
সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ১৪৩।
অপরদিকে মারা গেছে ২২ হাজার ৯ জন।
এরপরেই রয়েছে নিউ জার্সি।
সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৪৯৮।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ হাজার ৯১৪ জন।
অপরদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৩৪৮ জন।
অপরদিকে মারা ২ হাজার ৭৩০ জন।
এখন পর্যন্ত বিশ্বে ২৯ লাখ ২০ হাজার ৮৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
অপরদিকে মারা গেছে ২ লাখ ৩ হাজার ২৭২ জন।
তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৮ লাখ ৩৬ হাজার ৯৪১ জন।