• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কম্পিউটার হার্ডওয়ার সার্ভিসিং কর্মশালার সফল সমাপ্তি ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ণ
কম্পিউটার হার্ডওয়ার সার্ভিসিং কর্মশালার সফল সমাপ্তি ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “Hands-on Workshop on Computer Hardware Servicing to Generate Skill-Based Employment Opportunity (Laptop Servicing L-2) – Batch #2” সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হওয়া এই কর্মশালা ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সমাপ্ত হয়।

সমাপনী অনুষ্ঠানটি বিসিএস ইনোভেশন সেন্টার, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাহিদ আফরোজ, যুগ্ম সচিব, বাণিজ্য মন্ত্রণালয় ও প্রশাসক, বাংলাদেশ কম্পিউটার সমিতি। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ফয়সাল খান, সহকারী পরিচালক, বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক জনাব মোঃ গিয়াস উদ্দিন হাওলাদার এবং জনাব মোঃ ফিরোজ আহমেদ বাবলু, CFO, এন,ই,সি গ্রুপ। এছাড়াও নিউটেক আইটি ট্রেনিং সেন্টারের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় ব্যাচের সেরা তিনজন করে মোট ছয়জনকে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সকল প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব তোজাম্মেল শিকদার কিরণ, জেনারেল ম্যানেজার, বাংলাদেশ কম্পিউটার সমিতি।

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথি জনাব নাহিদ আফরোজ বলেন,
“এই ধরনের দক্ষতামূলক প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচন করবে এবং তথ্যপ্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করবে।”

সমাপনী অনুষ্ঠান (১৮ ফেব্রুয়ারি ২০২৫)

১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার প্রথম ও দ্বিতীয় ব্যাচের সকল প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট, পুরস্কার এবং অন্যান্য ভাতা প্রদান করা হয়।

এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটার ও ল্যাপটপ সার্ভিসিং-সংক্রান্ত বাস্তব দক্ষতা অর্জন করেছেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়ক হবে।