• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ববি প্রক্টর পরিবর্তন: রফিকুল ইসলামের স্থলে সোনিয়া খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১৩:৩২ অপরাহ্ণ
ববি প্রক্টর পরিবর্তন: রফিকুল ইসলামের স্থলে সোনিয়া খান

ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর পদে পরিবর্তন এসেছে। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম রফিকুল ইসলামকে সরিয়ে একই বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের শূন্য পদে ড. সোনিয়া খানকে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হলো। একইসঙ্গে ড. এ.টি.এম. রফিকুল ইসলামকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের পূর্বাহ্ন থেকে ধন্যবাদ জ্ঞাপনসহ প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে তিনি যদি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করেন, সে ক্ষেত্রে বিধি অনুযায়ী যেকোনো একটির ভাতা ও সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।