• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ণ
বামনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন।

মাসুদ রেজা ফয়সাল, স্টাফ রিপোর্টার:
মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরগুনার,বামনা উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়, এরপর একে একে আইন-শৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, প্রেস ক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম ও সামাজিক সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পরে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে শহীদ মিনার প্রাঙ্গনে দোয়া অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরতে প্রভাতফেরির আয়োজন করা হয়, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বামনা উপজেলার আয়োজনে মেডিকেল ক্যাম্প গঠন করা হয়, পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ মাইনুল ইসলাম, বামনা থানা অফিসার্স ইনচার্জ মোঃ হারুন আর রশিদ।
প্রকল্প বাস্তবতবায়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, সদস্য সচিব বামনা উপজেলা বিএনপি মোঃ মহিদুল ইসলাম মোর্শেদ, বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মোল্লা, বামনা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান নাজির ধলু সহ অন্যান্যরা।
ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সকল মসজিদে জুমা বাদ মোনাজাদ ও অন্যান্য উপাসনালয় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
পুরো আয়োজন জুড়েই ছিল ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, স্মৃতিচারণ ও মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা।