মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারী জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে প্রশাসন।
শনিবার বিকালে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মুহাম্মাদ আলী উপজেলার বালিপাড়া বাজারের পশ্চিমে সরকারী সম্পত্তিতে রিপন খানের নির্মানাধীন পাকা স্থাপনা ভেঙ্গে দেন।
এসময় ৩ নং বালিপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, তহশীলদার রিয়াজুল ইসলাম, ইন্দুরকানী থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক’ তফসীলভূক্ত সরকারী খাস সম্পত্তিতে অবৈধ স্থাপনা গড়ে তোলায় তা ভেঙ্গে দিয়ে সরকারী সম্পত্তি উদ্ধার করা হয়েছে।