• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে অবৈধ ইটের ভাটায় অর্থ দন্ড।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
বাকেরগঞ্জে অবৈধ ইটের ভাটায় অর্থ দন্ড।

স্টাফ রিপোর্টার:
বাকেরগঞ্জ উপজেলা রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইট ভাটায় অর্থদণ্ড করা হয়।
২৬/০২/২৫ তারিখ সকাল ১১.৩০ মিনিটে বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর এলাকায় ২টি ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় হালদার কোর্ট পরিচালনা করেন।
অভিযানে এম আর ব্রিকস এর লাইসেন্স নেই, এবং কাঠের লাকরি ব্যবহার করে ইট পোড়ানো হয়। উক্ত ব্রিক ফিল্ড কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অপরদিকে এ কে ব্রিকস এর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। এই প্রতিষ্ঠানে কয়লা ব্যবহার করে ইট পোড়ানো হয় এবং এখানে কোন কাঠের লাকরি পাওয়া যায় নাই। এই প্রতিষ্ঠানকে ইট প্রস্তুতের অন্যান্য সকল নিয়ম মান্য করার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানের বিষয় জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন মোবাইল কোর্টের মাধ্যমে শুধু অর্থদণ্ড’ই নয়।
পরবর্তীতে অবৈধভাবে যে সকল ইট ভাটায় ইট পোড়ানো হয় প্রত্যেকটি ইটের ভাটায় অর্থদণ্ড সহ ড্রাম চিমটি ভেঙে ফেলার ব্যবস্থা নেওয়া হবে । জনস্বার্থে এ মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।