• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১, ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে  উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজ (০১ মার্চ, শনিবার) সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জজ্জামান এর নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলা চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা সড়ক,থানার মোড়,বোরহানউদ্দিন বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় আল্লাহু আকবর; আহলান সাহলান, মাহে রমজান; রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে; অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করো করতে হবে;বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো; দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, কমাতে হবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন র‍্যালিতে আগত বিভিন্ন মসজিদের ইমাম,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান মাস। বছর ঘুরে এই মাস আবারো আমাদের মাঝে এসেছে। এ মাসের পবিত্রতা রক্ষা, রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবি নামাজ আদায়ের জন্য মুসলমানদের আহ্বান জানাই৷ আমাদের সকলকে রমজানের পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখতে হবে। সকলে পবিত্র রমজানের দায়িত্ব সুচারুভাবে পালন করবো এবং সকলের কাছে এই মাসের পবিত্রতা রক্ষার আহবান পৌঁছে দিবো।
তিনি আরো বলেন, রমজান এলেই ব্যবসায়ীদের একধরনের সিন্ডিকেট গড়ে ওঠে। এই সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসন সব সময় কাজ করে যাবে,এই অতিরিক্ত মূল্য নিলে তাকে আইনের আওতায় আনা হবে।
ভিন্নধর্মাবলম্বী ভাইবোনদের খাবারের সুনির্দিষ্ট ব্যবস্থা করে দিনের বেলায় দোকানপাট বন্ধ রাখতে হবে।
স্বাগত মিছিল শেষে বোরহানউদ্দিন বাজার মনিটরিং করে দ্রব্যমূলের বাজার নিয়ন্ত্রণ রাখতে সতর্কবার্তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।