স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।
“দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যে আজ সোমবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সুশাসন চত্ত্বরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
পরে জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবীরসহ গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও রেডক্রিসেন্ট সদস্যরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, মুকসুদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দীন শেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল রাশেদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, মুকসুদপুর পল্লী বিদ্যুৎ ডিজিএম তুষার আহমেদ, মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান, মহারাজপুর ইউনিয়ন পরিষদ প্রতিনিধি হুসাইন আহমেদ কবির, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম বক্তব্য রাখেন। #