• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ণ
গলাচিপায় ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৫ মার্চ বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, মো.নাসির উদ্দিন এর বিরুদ্ধে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজের কাছে একটি মামলা দায়ের করা হয়েছে। বিশেষ মামলা নং ০৩/২২। পিটিশন মামলা নং ০২/২০২০। গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থ পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।