স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে গোপালগঞ্জ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ১১ টা থেকে দুপুর ১টা পযর্ন্ত জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা নির্বাচন অফিসের সামনের সড়কে হাতে হাত ধরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ বসু বক্তব্য রাখেন। এছাড়া জেলার ৫টি উপজেলায়ও অনুরূপ কর্মসূচী পালন করা হয়।
অপর দিকে, কোটালীপাড়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অফিস গেটে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সাহা, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান, অফিস সহকারী কাম-কম্পিউটার হুমায়ুন কবির, ডাটা এন্টি অপারেটর আব্দুল্লাহ আল-মামুন, তারিকুজ্জামান, স্কানিং অপারেটর সোহেল আহম্মেদ, অফিস সহায়ক মুকুল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনা করা হচ্ছে। আমাদের দাবি মেনে না নেওয়া হয় তবে পরবর্তীতে কেন্দ্রের ঘোষিত কর্মসূচি পালন করা হবে।
এদিকে নির্বাচন কর্মকর্তাদের অবস্থান কর্মসূচীরকালে ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ। #