• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলেদের নিয়ে  দক্ষতা উন্নয়ন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
বরগুনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলেদের নিয়ে  দক্ষতা উন্নয়ন কর্মশালা

 

বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলেদেরকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাবের হল রুমে এ কর্মশালার আয়োজন করেন সামাজিক এনজিও রুপান্তরের সুন্দর বন প্রকল্প। এসে প্রায় ৪০ জন জেলে সহ উইথ ফোরামের সদস্যরা অংশ নেয়।  

কর্মশালায় বরগুনা জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক

চিত্ত রঞ্জন শীলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ। মডারেটর ছিলেন, সুন্দরবন সাংবাদিক ফোরামের আহবায়ক মনির হোসেন কামাল। 

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, রূপান্তরের বরগুনার সমন্বয়কারী খললুর রহমান ও প্রকল্পের লক্ষ, উদ্দেশ্য নিয়ে বর্ণনা করেন সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায় । 

 নদী থেকে কি ভাবে প্লাস্টিক বোতল, পলিথিনের রক্ষা করা যায়। সে বিষয়ে মতামত দিয়ে থাকে।