স্টাফ রিপোর্টার:
জানালার গ্রিল কেটে বরগুনার বামনা উপজেলার মধ্য আমতলী
সাংবাদিক জসিম মেহেদির বাড়িতে
ডাকাতির চেষ্টা চালিয়েছে
তবে বাড়ি লোকজন ডাকাতির বিষয়টি টের পেয়ে হই-চই শুরু করে দিলে তারা পালিয়ে যায়।
শনিবার দিবাগত রাত ১টা ৪০মিনিট এর সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ডাকাত দল জসিম মেহেদীর বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকতে চেষ্টা করেছিল, কিন্তু গ্রিল কাটার শব্দ পেয়ে ঘরের লোকজন হই-চই শুরু করলে তারা পালিয়ে যায়।
এরপর গ্রামের লোকজন রাত দুইটার দিকে রাস্তায় বের হয় এবং ডাকাতদের খোঁজাখুঁজি করে।
ঘটনা ঘটার ৩০ মিনিট পর বামনা থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি দেখে যান। এই ঘটনার আধা ঘন্টা আগে একই গ্রামে খোকন নামের এক ব্যক্তির বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির লোকজনকে শাড়ি দিয়ে বেঁধে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে যায়।
ঘটনার শুরুতেই ডাকাতির বিষয়টি টের পাওয়ায় সাংবাদিকের বাড়ি লুট করতে পারেনি।
এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী জানান এই এলাকায় রাত যত গভীর হয়, অপরাধ তত বাড়তে থাকে।
বর্তমানে ভুক্তভোগী ও এলাকাবাসী আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।