মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়ন যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ বিকালে বোরহানউদ্দিন উপজেলার মানিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বড়মানিকা ইউনিয়ন যুবদল পশ্চিমের সভাপতি মোঃ রিয়াজ হাওলাদারের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজি আজম,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী,উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার,সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খান।
এসময় আরো উপস্থিত ছিলেন,বড় মানিকা ইউনিয়ন পশ্চিম যুবদলের সদস্য সচিব জামাল হাওলাদার,সিনিয়র যুগ্ন আহবায়ক মনির ওসমানি,যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন নান্টু,যুগ্ম আহ্বায়ক ইমন মৃধা,সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সহ ইফতার মাহফিলে উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠন,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষকবৃন্দ,মুক্তিযোদ্ধা বৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।