মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামানের সভাপতিত্বে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বোরহান উদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান,বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিরুপম সরকার সোহাগ,উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক,উপজেলা ভেটেনারি সার্জন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া দিনটি গুরুত্বের সাথে পালন করেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান।